পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আবারও ২৬ হাজার মাস্ক বিতরণ

0
420

আখতার রহমান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির পক্ষে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলায় আবারও ২৬ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুটি উপজেলার ১৩টি ইউনিয়ন, তিনটি পৌরসভার চেয়ারম্যান, মেয়র এবং আ.লীগের রাজনৈতিক নেতাকর্মীর মাধ্যমে নিজস্ব অর্থায়নে এগুলো বিতরণ করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকতে হবে। করোনার বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে ও সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা করাতে পারবেন।

Advertisement

এদিকে সরকারি নির্দেশনা মেনে করোনামুক্ত করতে সকলের সহযোগিতার পাশাপাশি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর উদ্যোগে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন দুটি উপজেলার ১৩টি ইউনিয়ন,

তিনটি পৌরসভার চেয়ারম্যান, মেয়র এবং আ.লীগের রাজনৈতিক নৈতৃবৃন্দ। সবাইকে মুখে মাস্ক পরে ঘরের বাইরে যাওয়ার আহবান জানান তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here