‘পরকীয়ার জেরে’ খুলনায় এএসআইয়ের ছেলেকে হত্যা

0
740

খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) অমিত কুমার মণ্ডলের ছেলে জশ মণ্ডলকে (৫) হত্যার ঘটনায় মামলা হয়েছে।

Advertisement

মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে এএসআই অমিত কুমার মণ্ডল বাদী হয়ে তার ভাই অনুপ মণ্ডলকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেছেন। মামলা নং- ১ (তাং ০১/১২/২০ইং)।

জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মণ্ডল ও শিশু ছেলে জশ তার সঙ্গে ঢাকায় থাকেন। রোববার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাস পূজায় বেড়াতে আসেন। সোমবার সকালে জশের মরদেহ উদ্ধার করা হয়। তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। নিহতের গলায় দাগ রয়েছে।

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) উজ্জল দত্ত জানান, পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এছাড়া ঘটনার পেছনে পারিবারিক কলহ বা তৃতীয় কোনো ব্যক্তি আছে কিনা এসব বিষয় সামনে রেখে তদন্ত শুরু হয়েছে। নিহত শিশুর কাকা মামলার আসামি অনুপ মণ্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে সাত দিনের রিমান্ডের আবেদন করা হচ্ছে। মা অনুশ্রী মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here