পপির কারণে ক্ষতিগ্রস্ত তিন প্রযোজক

0
241
চিত্র নায়িকা পপি

কয়েক বছর ধরে সিনেমার বাইরে রয়েছেন এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। রয়েছেন মিডিয়ার অন্তরালেও।

Advertisement

সর্বশেষ পপি একসঙ্গে ৩টি সিনেমার কাজ করছিলেন। আড়ালে যাওয়ার কারণে সেই ৩টি সিনেমার প্রযোজকরা বেশ ক্ষতিগ্রস্ত বলে জানিয়েছেন। কাজ শেষ না হওয়ায় সিনেমাগুলো মুক্তিও দিতে পারছেন না।

২০১৮ সালের প্রথম দিকে আরিফুজ্জামান আরিফের পরিচালনায় ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমায় অভিনয় শুরু করেন পপি। প্রায় একই সময় রাজু আলীমের পরিচালনায় ‘ভালোবাসার প্রজাপতি’ নামে আরও একটি সিনেমায় কাজ করেন তিনি।

এছাড়া, ২০২০ সালের ২৩ অক্টোবরে ‘ধোঁয়া’ নামের একটি সিনেমায়ও চুক্তিবদ্ধ হন পপি। প্রযোজকের ভাষ্যমতে, এ সিনেমার এক লাখ টাকা সাইনিং মানি নিয়েছেন এ নায়িকা। এ সিনেমার কাজ অবশ্য শুরু হয়নি। তবে অন্য দুটি সিনেমার কাজ অর্ধসমাপ্ত।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here