পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকাবাসী

1

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 351

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (351, 'post_views_count', '0')

0
ফরিদপুর প্রতিনিধি :  পদ্মা নদীর ভাঙ্গন প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ক্ষতিগ্রস্থ এলাকাবাসী।

আজ রোববার সকালে উপজেলার বালিয়াডাঙ্গি এলাকায় পদ্মা নদীর পাড়ে আধা কিলোমিটার এলাকা জুড়ে এই কর্মসূচী পালন করা হয়। মানববন্ধনে স্থানীয় সহস্র্রাধিক পুরুষ, মহিলা ও শিশু অংশ নেয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, অবসর প্রাপ্ত শিক্ষক ওয়াসেল শিকদারসহ স্থানীয় রাজনীতিবিদ ও গণ্যমান্যরা ক্ষতিগ্রস্থ মানুষের দাবীর সাথে একাত্বতা প্রকাশ করে কর্মসূচীতে অংশ নেন।

Advertisement

স্থানীয়রা জানায়, গত ১০ বছর যাবত ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ৪টি ইউনিয়ন পদ্মা নদীতে ভাঙ্গছে, অথচ এই পর্যন্ত সরকার ভাঙ্গন প্রতিরোধে দৃশ্যত কোন পদক্ষেপ নেয় নাই। এই মুহুর্তে পদ্মা নদীর ভাঙ্গন রোধে ব্যবস্থা না নেয়া হলে উপজেলা সদর, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা নদী গর্ভে চলে যাবে। তাদের দাবী নদী ভাঙ্গন রোধে দ্রুত যেন ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here