পতেঙ্গায় ভয়াবহ বিস্ফোরণে ৩ জন নিহত

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 51793

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (51793, 'post_views_count', '0')

0

চট্টগ্রামের পতেঙ্গায় ভয়াবহ এক বিস্ফোরণে অন্তত ৩ জন নিহতের খবর পাওয়া গেছে। পতেঙ্গার ইন্ট্রাকো কনটেইনার ডিপোতে এ বিস্ফোরণ ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

বুধবার দুপুর পৌনে ১২টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী আকবর।

তিনি জানান, বিস্ফোরণের খবর পেয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে গেছে। আগুন এখন নিয়ন্ত্রণে। দুর্ঘটনায় অন্তত তিনজনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে।

নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছে, ইন্ট্রাকো কনটেইনার ডিপোর গ্যারেজে একটি ট্যাঙ্কারে ওয়েল্ডিং করার সময় আগুন ছিটকে ট্যাঙ্কার বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই পুড়ে অঙ্গার হন তিন ব্যক্তি। আহত হয়েছেন আরও অন্তত ৩ জন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here