পটুয়াখালী রেড ক্রিসেন্টের আয়োজনে বঙ্গবন্ধু’র ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

0
580

মোসাঃ মাহিনুর: ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  এঁর ৪৫ তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট পটুয়াখালী ইউনিটের উদ্যেগে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার ২০ আগষ্ট সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠানে পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিট চেয়ারম্যান ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়া এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন । জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস চেয়ারম্যান ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা, ইউনিটর সেক্রেটারী ও সাবকে রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, ইউনিটের কার্যকরি কমিটির সদস্য গাজী হাফিজুর রহমান সবির, মোঃ তাছিউর রহমান, মোঃ আবু নাইম ও যুব রেড ক্রিসেন্টের এস এম সবিজ ও তানজিলা জাহান মৌ।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী রেড ক্রিসেন্ট ইউনিটের ইউনিট লেভেল অফিসার মোঃ ফারুক হোসন, জেলা পরিষদ চেয়ারম্যান পুত্র তাহের রহমান বিজয়, যুব প্রধান আরিফ আলামিন সহ যুব রেড ক্রিসেন্ট ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ।

আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু সহ ১৫ আগষ্ট নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মনোজাত পরিচালনা করেন মদিনা জামে মসজিদের ২য় ইমাম সাহেব। এরপরে সকলের মাখে খিচড়ি বিতরন করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here