পটুয়াখালী তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর পুর্বক অর্থ আদায়ের অভিযোগ

0
595

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর উপজেলা ছোট বিঘাই ইউনিয়নের তুষখালী ডিজিটাল স্মার্ট মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের কাছ থেকে জোর পুর্বক টাকা আদায়ের অভিযোগ । সরেজমিন গিয়ে অভিযোগ পাওয়া গেছে, শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতীয় পতাকা প্রদর্শন করা হয়নি ১০.৪৫ মনিটের সময়ও জাতীয় পতাকা প্রদর্শন না করেও বিদ্যালয়ের কার্যক্রম চলছে এমন চিত্র দেখা যায় ,যাহা আইনানুযায়ী রাষ্টদ্রোহী অপরাধ ,এমন চিত্র সংবাদ কর্মীদের নজরে আসলে তরিঘরি করে পতাকা উত্তোলন করা হয়।

Advertisement

শহীদ বুদ্ধিজীবী দিবসে পতাকা অর্ধনমিত থাকার নিয়ম থাকলেও সেটা মানেননি বিদ্যালয় কর্তৃপক্ষ।এবিষয়ে প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান তার বক্তব্য প্রদান করতে ইচ্ছুক নয়, তার নিজ মুখে স্বীকার করেন সকল ধরনের বেতন, সেশন-ফির টাকা নিচ্ছি তিনি আরও জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের অনুমতি ক্রমে উক্ত টাকা আদায় করা হচ্ছে।

সোমবার ১৪-ডিসেম্বর-২০২০ইং তারিখ স্কুলের ছাত্র ছাত্রীদের শেষ পরীক্ষার পেপার জমা নেয়ার সময় সকলকে হুসিয়ারি দিয়ে স্কুল কর্তৃপক্ষ বলেন, সকল টাকা জমা না দিলে কারো পেপার জমা নেয়া হবে না।এনিয়ে একজন ছাত্রী নাম না বলতে অন ইচ্ছুক সম্পুর্ন টাকা দিতে পারবেন না বললে, তাকে ক্লাস রুম থেকে বেড় করে দেন স্কুলের সহকারী শিক্ষক মোঃ বেল্লাল হোসেন, এর নামে ভিবিন্ন ধরনের আরও অভিযোগ রয়েছে।এছাড়াও সরকারি নির্দেশনায় সাস্থ্যবিধি না মেনে মাক্স পরিধান ছাড়াই ক্লাসে কার্যক্রম চালাচ্ছেন স্কুল শিক্ষিকরা, বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র-ছাত্রীদের মুখে মাক্স পরিধান নেই।

যাহা কোভিড-১৯ এর বর্তমান পরিস্থিতি অনুযায়ী মারাত্মক ক্ষতি কর হুমকি রয়েছে। এব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হুমায়ুন কবিরের নিকট জানতে চাইলে তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী শুধু মাত্র টিউশন-ফি আদায়ের অনুমতি প্রদান করা হয়েছে, এর বাহিরে অন্য কোন ফি-আদায়ের নির্দেশনা দেয়া হয়নি। এব্যাপারে আমরা অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here