পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধিঃ দেশের তৃতীয় সমুদ্র বন্দর নির্মানে ভূমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ৫০০ পরিবার বুঝে পেয়েছেন স্বপ্নের বাভি। আধুনিক সকল সূযোগ সুবিধা সম্মিলিত পাকা বাড়ি পেয়ে খুশিতে আত্মহারা। বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় মুজিববর্ষের এই উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গনভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর মধ্যে দিয়ে পায়রা বন্দর কর্তৃপক্ষ এবং নৌপরিবহন মন্ত্রালয় গৃহহারা মানুষদের গৃহ নির্মাণ প্রকল্পের প্রথম ধাপ বাস্তবায়ন করলেন।
জমির ক্ষতিপুরনের পাশাপাশি আধুনিক এমন বাড়ি ঘর পাবে এমনটা স্বপ্নেও ভাবেনি তারা। বৃহস্পতিবার দরিদ্র-হতদরিদ্র জেলে-কৃষকরাই এই পাকা ঘরের মালিকানা বুঝে পেল। উদ্বোধনী অনুষ্ঠানে পায়রা প্রান্তে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব এমপি, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য কাজী
কানিজ সুলতানা, পায়রা বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল,পটুয়াখালী জেলা প্রশাসক মো.মতিউল ইসলাম চৌধুরী,পটুয়াখালী পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম, উপজেলা চেয়ারম্যান বীর
মুক্তিযোদ্ধা এসএম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকসহ
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। এ সময় পুনর্বাসিত পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মোসাম্মৎ হেনা বেগম ও ফোরকান প্যাদা।পায়রা বনদর সুত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর নির্মাণে অধিগ্রহণ করা জমির মালিকদের পুনর্বাসনের জন্য প্রাথমিক পর্যায়ে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন ৫০০ টি বাড়ি হস্তান্তর করা হয়েছে।
পর্যায়ক্রমে ৩ হাজার ৪২৩টি পরিবারকে পুনর্বাসন করা হবে। এছাড়া পুনর্বাসিত উপকারভোগীদের জন্য জীবন ও কর্মমুখী প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

