পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে মাছ শিকারে গিয়ে ট্রলার থেকে পড়ে জেলের মৃত্যু

0
595

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সাগরে মাছ শিকার করতে গিয়ে অন্য ট্রলার’র ধাক্কায় সাগরে পড়ে মো.জাহিদুল ইসলাম খান (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে । রবিবার রাতে কুয়াকাটা সৈকত থেকে অন্ততঃ ৯০ কিলোমিটার গভীরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় ইউ,ডি মামলা হয়েছে । জেলেদের সূত্রে জানা গেছে, রবিবার সকালে সরোয়ার গাজীর মালিকানাধীন এফ,বি সরোয়ার নামে একটি ট্রলারে ১৫ জেলে নিয়ে সাগরে মাছ শিকারে যায়। রাত ৮ টার দিকে চট্রগ্রাম এলাকার একটি ট্রলার ওই ট্রলারটিকে ধাক্কা দিলে ট্রলার থেকে পড়ে জাহিদুল ইসলাম খান সাগরে তলিয়ে যায় ।

Advertisement

খোঁজাখুজির দু’ঘন্টা পর অন্য জেলেরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে। তার বাড়ী কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো.আসাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে থানায় ইউ.ডি মামলা হয়েছে বলে উল্লেখ করেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here