পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে গেছে ৫ টি দোকান

0
343

পটুয়াখালীর কলাপাড়ায় আগুনে পুড়ে ৫ টি দোকান ছাই হয়েছে। ০৪ ডিসেম্বর শনিবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দৌলতপুর বাজারে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস। এতে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ দোকানীরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে হঠাৎ হাবিব আকনের হোটেল থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহুর্তেই আগুনের লেলিহান শিখায় ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে রাত চারটার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।  কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। আমরা দুইটি টিম দুই ঘন্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনি।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here