পটুয়াখালীতে ৫ শতাধিক জেলের মাঝে লাইফজ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ

0
375

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি ঃ পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারি উন্নয়ন সংস্থা পাথওয়ের উদ্যোগে সমুদ্র উপকূলীয় এলাকার ৫ শতাধিক জেলের মাঝে লাইফ জ্যাকেট ও শীতবস্ত্র বিতরণ করা হয়। “বাংলাদেশের নদী বাংলাদেশের প্রান, দেশ বাচাঁতে নদী বাচাঁন। মিলে মিশে দেশ গড়ি, নদীতে শান্তির নীড় গড়ি। বাঁচলে নদী বাঁচবে দেশ, আলোর হবে বাংলাদেশ। নদী বাচাঁনো মানে একটি জীবন বাচাঁনো। এমন শ্লোগান নিয়ে শনিবার বেলা এগারোটায় উপজেলার ১২ নং চম্পাপুর ইউপির ডাঙ্গার বাজার নদীর তীরে বে-সরকারী উন্নয়ন সংস্থা পাথওয়ে এই জনসচেতনতামূলক সভা এবং পাঁচ শতাধিক দরিদ্র জেলেদের মধ্যে শীতবস্ত্র ও লাইফ জ্যাকেট বিতরণ করেন।

Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পরিষদ সদস্য এসএম মোশারেফ হোসেন, চম্পাপুর ইউপি চেয়ারম্যান রিন্টু তালুকদার, ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি। এ সময় আরও উপস্থিত ছিলেন ইকোফিস-২ প্রকল্পের সহকারী গবেষক বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো: মহসিন, ইউপি সদস্যগণ, পাথওয়ে ভলান্টিয়ার দল এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।

অনুষ্ঠানে নদী ও সাগরে নৌযান ব্যাবহারকারী যাত্রী ও পেশাজীবীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নৌযান ব্যাবহারের সময় যাত্রীরা নদী বা সাগরে সব ধরনের বর্জ্য ফেলানো থেকে বিরত থাকতে অনুরোধ জানান। এরই ধারাবাহিকতায় বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড ও ফেস্টুন হাতে র‌্যালী প্রদর্শনের মাধ্যমে সচেতনতামুলক সভা করা হয়।

এছাড়াও বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় অঞ্চলে কি কি ক্ষতিকর প্রভাব পড়েছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে উপস্থিত জেলেদের প্লাাষ্টিক বর্জ্য, ছেড়াঁ জাল নদী বা সাগরে না ফেলাসহ পরিবেশ রক্ষায় সপথবাক্য পাঠ করান ওয়ার্ল্ড ফিস ইকোফিস-২ এক্টিভিটি প্রকল্পের সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি।

পাথওয়ের নির্বাহী পরিচালক মো: শাহিন জানান, প্রতি বছরের ধারাবাহিকতায় আমরা উপকূলীয় অঞ্চলে বসবাসরত মাছ আহরণকারী দরিদ্র জেলেদের মাঝে লাইফজ্যাকেট এবং শীতবস্ত্র বিতরণ করেছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here