পটুয়াখালীতে ৩ হাজার লিটার ডিজেলসহ ৫ চোরাকারবারী গ্রেফতার॥

0
417

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ৩ হাজার ২শ লিটার ডিজেলসহ ৫ চোরা কারবারীকে গ্রেফতার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। এসময় দুটি ট্রলার জব্দ করা হয়। বৃহস্পতিবার রাবনাবাদ চ্যানেলের খাপড়াভাঙ্গা নদী থেকে এসব তেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো ফাতমে আহমেদ মিম(৩৪), খলিল হাওলাদার(৪০), আক্কাস আলী (৪০), রাজীব হাওলাদার (৩৫) ও তাইজুল (৪০)। এদের মধ্যে তিনজনের বাড়ি গলাচিপা ও দুই জনের বাড়ি কলাপাড়ায়। গ্রেফতারকৃত আক্কাস পায়রা বন্দরের স্পীড বোট ড্রাইভার বলে জানা গেছে।

Advertisement

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি আখতার মোর্শেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়। দীর্ঘদিন ধরে এ চক্রটি পায়রা বন্দরে আগত বিদেশী জাহাজ থেকে চোরাইভাবে তেল ক্রয় করে আসছে। পরবর্তীতে আবার এসব তেল গভীর সমুদ্রে অবস্থানরত জেলেদের মাঝে বিক্রি করতো। গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান তিনি

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here