পটুয়াখালীতে ১০ লাখ ফাইস্যা পোনাসহ ৮ জেলে আটক

0
466

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১০ লাখ ফাইস্যা পোনাসহ ৮ জেলেকে আটক করেছে মহিপুর থানা পুলিশ। এসময়  পোনা ধরার কাজে ব্যবহ্নত ১ টি ট্রলার জব্দ করা হয়। এসব পোনা মৎস্যবন্দর আলীপুর-মহিপুরের খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। রবিবার রাত দশটায় কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের চর বিজয় এলাকা থেকে এদের আটক করা হয়। এদের সকলের বাড়ি খুলনার কয়রা এলাকায়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য নিধন আইনে মামলা করা হয়েছে।

Advertisement

উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রোববার রাতেই এসব পোনা খাপড়াভাঙ্গা নদীতে অবমুক্ত করা হয়। নদীতে অবমুক্ত করা ফাইস্যা পোনার অবৈধ বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা বলে পুলিশ জানিয়েছে।মহিপুর থানার ওসি মোঃ আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বঙ্গোপসাগর চর বিজয় এলাকা থেকে এদেরকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়েছে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here