পটুয়াখালীতে রাতের আধাঁরে ফলন্ত তরমুজ গাছ উপড়ে ফেললো দুর্বত্তরা

0
446

উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় তিন বর্গা চাষির দুই হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাতে ধানখালী ইউনিয়নের পাচজুনিয়া গ্রামে এমন ঘটনা ঘটে। এতে ওই তিন কৃষকের প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ কৃষকরা হলো দুদা হাওলাদার, রুবেল ও ইদ্রিস। দুর্বৃত্তদের এহেন কান্ডে দিশেহারা হয়ে পড়েছেন ওই কৃষকরা। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ৫ বছর ধরে রাজু হাওলাদার গং ও শাহালম মৃধা গংদের মধ্যে ৩ একর জমি নিয়ে মামলা চলে আসছে। রাজু হাওলাদারের কাছ থেকে নেয়া বর্গা চাষকৃত ওই জমির সকল গাছেই ফল ধরেছিলো।

Advertisement

 এ দুর্বৃত্তায়ন শাহালম মৃধার নেতৃত্বে হয়েছে বলে দাবি বর্গা চাষীদের। এ দিকে শাহালম মৃধার মামলায় রাজু হাওলাদারসহ ৮ জন বর্তমানে জেল হাজতে রয়েছেন।এঘটনার পর উপজেলা কৃষি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছে বলে কৃষি অফিস সুত্রে জানিয়েছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here