পটুয়াখালীতে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে প্রশিক্ষণ প্রাপ্ত জেলা ৩৬ জন ইমামদের মাঝে সনদ বিতরণ

0
516

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে  ইমাম প্রশিক্ষণ  একাডেমীর ব্যবস্থাপনায় ২০২০ -২০২১ অর্থ বছরের কর্মসূচীভুক্ত ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপি মুসলিম ও পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন এবং থুতবা,খামার, কৃষি ,ছাগল পালন,বাল্য বিবাহ ও নারী ও শিশু নির্যাতন রোধে ইমামদের করনীয় রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে ১ ডিসেম্বর বুধবার বেলা ১২টায় ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ৫দিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর। ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মোঃ হাবীবুর রহমান, জেলা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারন সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মাদ আব্দুল কাদের,আলহেরা কিন্ডার গার্টেন এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবুল হোসাইন। জেলার  প্রশিক্ষণ প্রাপ্ত ৩৬ জন ইমামদের মাঝে বই ও সনদ বিতরণ  করা হয়। ৫দিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান দেশের শান্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ইসলামিক ফাউন্ডেশন এর মাস্টার ট্রেইনার মোঃ আব্দুল হালিম।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here