সেবা হোক শিক্ষার উপকরণ এই প্রতিপাদ্য নিয়ে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আয়োজনে অনলাইনে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃত ও এমপিও ভুক্তসহ ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার বেলা ১টায় ইটবাড়িয়া ইউনিয়নের অটিজম স্কুলের সামনের মাঠে মতবিনিময় সভায় বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি পটুয়াখালী জেলা শাখার আহবায়ক ও পটুয়াখালী অটিজম স্কুলের প্রধান শিক্ষক মোঃ মাসুদ আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ আরিফুর রহমান অপু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতি উপদেষ্টা এ.এইচ.এম সালেহ বেল্লাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিতালী গন গ্রন্থাগারের সভাপতি মোঃ আবুল হোসেন আকন, পটুয়াখালী অটিজম স্কুলের সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন।
জলিশা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল খান। সার্বিক সহযোগিতায় ছিলেন লোহালিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেরুন নেছা লিমা, জলিশা বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের মোঃ সোহেল হাওলাদার, শরৎ বিহারী সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন কুমার দাস, রাঙ্গাবালী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল হুমায়রা, জৌতা বপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান, আলীপুর মির মদন বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, আউলিয়াপুর প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আঃ রহমান ও মৌবাড়ীয়া প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেফাউল ইসলাম।

