পটুয়াখালীতে পেটের ভেতরে করে ইয়াবা পাচারকারী সন্দেহে এক নারীকে আটক করেছে পুলিশ

0
738

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে পেটের ভেতরে করে ইয়াবার চালান পাচারকারী সন্দেহে লিপি আক্তার (২৫) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরে ভাড়ার মোটর সাইকেল যোগে বরিশাল থেকে বরগুনা যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী সেতুর টোল প্লাজা থেকে ডিবি পুলিশের একটি দল ওই নারীকে আটক করে।

Advertisement

পরে স্থানীয় বায়োসেভ ক্লিনিকে নিয়ে তার পেটের এক্স-রে করা হলে পেটের ভেতরে কয়েক প্যাকেট ইয়াবা সাদৃশ্য বস্তু বহনের বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। তার পেটের ভেতর থেকে সেগুলো বের করার প্রকৃয়া চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here