পটুয়াখালীতে পুলিশের অভিযানে একরাতে ১২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী গ্রেফতার

0
455

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ ও পুলিশ পরিদর্শক (অপারেশন) রফিকুল ইসলাম এর নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার এর নেতৃত্বে বৃহষ্পতিবার সদর উপজেলার কয়েকটি ইউনিয়নে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ওয়ারেন্ট ভুক্ত ১২ জন আসামী গ্রেফতার করা হয়।

Advertisement

পুলিশ সুত্রে জানাযায়, এসআই দিপায়ন বড়াল, এসআই বিপুল হালদার, এসআই হাফিজুর রহমান, এসআই ইব্রাহিম মোল্লা, এএসআই রাসেল, এএসআই আমিনুল ইসলাম, এএসআই দেলোয়ার হোসেন (রাজিব), এএসআই কাইয়ুম, এএসআই মান্নান তালুকদার, এএসআই মিজানুর রহমান এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে একই রাতে ১২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয় পরে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলো, সি আর মামলা নং ২৮২/২১ এর আসামী মনির চৌকিদার, সিআর মামলা নং- ৬৪৬/২১ এর আসামী আউয়াল মৃধা, সুজন মৃধা,  রত্তন মৃধা, ফিরোজ মৃধা,  নজরুল মোল্লা , জি,আর মামলা নং- ২৫/১৯ এর বাবুল হাওলাদার, সি,আর মামলা নং-৯৩৭/২১ এর আসামী সাইফুল সিকদার, সিআর মামলা নং- ৯৪৫/২১ এর আসামী ফোরকান হাওলাদার,  সিআর মামলা নং ৬৫৫/১৯ এর আসামী আইয়ুল আলী মাদবর,  ইউসুফ মাদবর ও  হক মোল্লা। 

এবিষয়ে পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ আকতার মোর্শেদ বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলার ১২ জন ওয়ারেন্ট ভুক্ত আসামীদের গ্রেফতার করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here