পটুয়াখালীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

0
632

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে । শনিবার সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের মো. ইউসুফ মিয়ার মেয়ে মোসা. সাদিয়াতুন (৪) নিজেদের পুকুর পাড়ে আম তুলতে গিয়ে পানিতে পড়ে যায় । অপরদিকে একইদিন সকাল সাড়ে ৯ টায় টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো. রাজিব সরদারের ছেলে তাসিন (৩) নিজেদের পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে  যায় । এদের দু’জনেই বাড়ীর সবার অগোচরে পুকুর পাড়ে গিয়ে এ দূর্ঘটনার শিকার হয় । অনেক খোঁজাখুজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে এদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here