পটুয়াখালীতে দুই সন্তানের জননীকে ৯মাস আটকে রেখে ধর্ষণের অভিযোগ

0
603

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জে নিজাম সিকদার (৩৫) নামের এক যুবকের বিরুদ্ধে দুই সন্তানের জননী এক গৃহবধুকে টানা ৯ মাস আটকে রেখে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল ওই গৃহবধু মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ গতকালই নিজামকে গ্রেফতার করে। নিজাম বরগুনা সদর উপজেলার ঘটবাড়িয়া গ্রামের হাকিম সিকদারের ছেলে।মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিজাম ওই গৃহবধুকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো। গত বছরের ২৩ এপ্রিল ওই গৃহবধু ঘটখালি এলাকায় তার বোনের বাড়িতে বেড়াতে যায়। এসময় ওই গৃহবধু নিজামের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গাবুয়া বাজার থেকে তাকে অপহরন করে নিয়ে যায়।

Advertisement

পরে বিভিন্ন স্থানে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে। গত শনিবার ভাড়া বাসা থেকে পালিয়ে এসে ওই গৃহবধু মির্জাগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মির্জাগঞ্জ থানার ওসি মহিবুল্লাহ জানান, নিজামকে আটক করে আদালতে সোপর্দ করলে বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়।  

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here