পটুয়াখালীতে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন আ’লীগ নেতা এ্যাড. সুলতান আহমেদ মৃধা

0
667

পটুয়াখালী প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে  দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা। ১১ মে মঙ্গলবার বেলা ১১টার সময় অগ্রনী ব্যাংক রোডস্থ দৈনিক পটুয়াখালী কার্যালয়ে দুইশতাধিক দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জালাল মাহমেদ, এ্যাড. সুলতান আহমেদ মৃধার সুযোগ্য সন্তান বরিশাল বিশ্ব বিদ্যালয়ের হিসাব ও অর্থ বিভাগের সহকারি পরিচালক ড. মোঃ আতিকুর রহমান মাসুম, পটুয়াখালী রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক সৈয়দ হুমায়ুন কবির,

Advertisement

আওয়ামীলী  নেতা সৈয়দ মোঃ মিজানুর রহমান, মোঃ জালাল মৃধা, যুবলীগ নেতা মোঃ অসীম মৃধা সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, সেমাই, চিনি, দুধ, বাদাম ইত্যাদি। এসময় আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনাকালিন সময়ে গরীব ও

দুঃস্থদের মাঝে আর্থিক ও মানবিক সহায়তা প্রদান করেছি। বর্তমানে ঈদ উপলক্ষে খেটে খাওয়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here