পটুয়াখালীতে চতুর্থ শ্রেনীর ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

0
626

পটুয়াখালী উপকুলীয় প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় চতুর্থ শেনীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রাথমিকের এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে কলাপাড়ার মধুপাড়া গ্রাম থেকে শিক্ষক মোতাহার হোসেন তালুকদারকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ভিকটিম শিক্ষার্থীর মা শুক্রবার রাতেই কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা সূত্রে জানা গেছে, ঘটনার দিন ওই কিশোরীকে ঘরে রেখে বড় মেয়েকে নিয়ে ভিকটিম শিক্ষার্থীর মা পাশের বাড়িতে যায় ধর্মীয় তালিম জলশায়। এ সুযোগে প্রলোভন দেখিয়ে ছোট মেয়েকে বাজারে নিয়ে দোকানের মধ্যে আটকে ধর্ষণের চেষ্টা করে শিক্ষক মোতাহার তালুকদার। এসময় সে কান্নাকাটি করলে তাকে ছেড়ে দেয় মোতাহার। পরে কিশোরী বাসায় এসে বিষয়টি তাদের জানায়।

Advertisement

কলাপাড়া থানার ভারপ্রপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার দিন দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের মধুপাড়া গ্রামের ধোলাই বাজারের আলম মোল্লার মুদি দোকানের মধ্যে আটকে ওই কিশোরীকে ধর্ষণ চেস্টা চালায় মোতাহার তালুকদার।

গ্রেফতার হওয়া শিক্ষক মোতাহার হোসেন তালুকদার উত্তর লালুয়া ইউসি মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, ভিকটিম কিশোরীর ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here