পটুয়াখালীতে গৃহবধুর মুখে এসিড নিক্ষেপ

0
438

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় এক সন্তানের জননী তয়না (২০) নামের এক গৃহবধুকে এসিড নিক্ষেপ করে মুখমন্ডলের বাম পাশ ঝলসে দিয়েছে দুর্বৃত্তরা। এঘটনায় তার বাম চোখ মারাত্মক জখম হয়। বুধবার ভোররাতে উপজেলার গুপ্তের হাওলা গ্রামের ওই গৃহবধুর বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই গৃহবধুকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে ভর্তি করে। ওই গৃহবধুর পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ৪ বছর আগে বরিশালের বাবুগঞ্জ এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মিলন খানের সঙ্গে গলাচিপার উত্তর হাওলা গ্রামের জলিল হাওলাদারের মেয়ে তয়নার বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিলন বিভিন্ন সময় যৌতুকের দাবিতে তয়নাকে হুমকি দিয়ে আসছিলো। ভোররাতে ঘরের বেড়ার ফাঁকা অংশ দিয়ে তয়নার শরীরে এসিড নিক্ষেপ করা হয়। তাদের দাবি, তয়নার স্বামী মিলনই এ কান্ড ঘটিয়েছেন। গলাচিপা থানার ওসি শওকত আনোয়ার জানান, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here