0
367

উপকুলীয় প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি খেঁকশিয়াল উদ্ধার করে বনে অমুক্ত করেছে এনিমেল লাভার অফ কলাপাড়া শাখার সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে এগারোটায় জেলা বন কর্মকর্তার নির্দেশে উপজেলার রজপাড়া এলাকার নদী সংলগ্ন বনে এটি অবমুক্ত করা হয়। এর আগে সন্ধ্যায় শেখ কামাল সেতুর নিচ থেকে এ শিয়ালটি উদ্ধার করেন তারা। এনিমেল লাভার অফ সংগঠনের সদস্যরা জানান, সন্ধ্যায় শেখ কামাল সেতুর নিচে এ প্রানীটি কেনা বেচা হচ্ছিলো। আমাদের উপস্থিতি টের পেয়ে ক্রেতা বিক্রেতা দুইজনই দৌড়ে পালিয়ে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বাচ্চা এ শিয়ালটিকে বনে অবমুক্ত করা হয়।

Advertisement
Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here