পটুয়াখালীতে অন্তঃস্বত্তা গৃহবধু শিরিনের হত্যাকারীদের গ্রেফতার দাবি

0
498

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় পাঁচ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু শিরিনের (২২) হত্যা মামলায় আসামি গ্রেফতার ও ন্যায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহত তার পরিবার। শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। লিখিত বক্তব্য পাঠ করেন নিহত চাচা আ.মন্নান মাতুব্বর। লিখিত উল্লেখ করেন , উপজেলার চাকামইয়া ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামের মোখলেছ হাওলাদারের মেয়ে শিরিন আক্তারের দুই বছর আগে আমতলীর বান্দ্রা এলাকার ট্রলি চালক মিঠু সিকদারের সাথে বিয়ে হয়।

Advertisement

বিয়ের পর সে শ্বশুড় বাড়ি থাকলেও পারিবারিক কলহের কারনে দুই মাস আগে পৌর শহরের নাচনাপাড়া মহল্লার জাহাঙ্গীর গাজীর বাড়িতে ভাড়া বাসায় ওঠে। সে পাঁচ মাসের অন্তঃস্বত্তা ছিলো। যৌতুকের দাবিতে তার বোন শিরিনকে নির্মম ভাবে শারিরীক নির্যাতন করে হত্যা করে ঘরে লাশ ফেলে রেখে মিঠু পালিয়ে যায়। এরপর নিহতের পিতা মোখলেছ হাওলাদার বাদী হয়ে মিঠু সিকদারকে প্রধান আসামী করে থানায় মামলা দায়ের করে।

কিন্তু পুলিশ গত ১৫ দিনেও মামলার কোন আসামী গ্রেফতার করতে পারেনি। তিনি সকল আসমীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান। নিহত শিরিনের পিতা মোখলেছ হাওলাদার বলেন, বিয়ের সময় নগদ টাকা, স্বর্নালংকার দিয়ে জামাইর বাড়িতে তুলে দেই। এরপরও জামাই মিঠু ২ লাখ টাকা যৌতুক দাবি করে মেয়ে শিরিনকে চাপ দিলে মেয়ে আমার অর্থনৈতিক অবস্থা চিন্তা করে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে তার উপর নির্যাতন করা শুরু করে।

ঘটনার দিন মেয়েকে নির্মম ভাবে শারিরীক নির্যাতন করে হত্যা করে ঘরে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। আমি আামার মেয়ের এই নির্মম হত্যার বিচার চাই। এ সংবাদ সম্মেলনে নিহত শিরিনের পিতা মোখলেছ হাওলাদার, বোন খাদিজা আক্তার, চাকামইয়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান মো.মজিবুর রহমান, ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন, আ.লীগ নেতা মকবুল দফাদার, ইউপি সদস্য আবুল কালাম, নিহত শিরিনের স্বজনরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামীরা পালাতক রয়েছে। তাদের প্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য গত ১৯ নভেম্বর কলাপাড়া পৌর শহরের নাচনাপাড়া চৌরাস্তা এলাকার ভাড়া বাসা থেকে পাঁচ মাসের অন্তঃস্বত্তা গৃহবধু শিরিনের (২২) মরদেহ উদ্ধার করে পুলিশ মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করেছে। স্বামী ট্রলি চালক মিঠু সিকদার লাশ ঘরে রেখে পালিয়ে যায়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here