পটুয়াখালীতে ঈদুল আযহা উপলক্ষে গরীবদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

0
607

পটুয়াখালী প্রতিনিধিঃ করোনা মহামারির কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে পটুয়াখালীতে  দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া ২শত পরিবারের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান ও সাবেক পৌরসভা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা।১৮ জুলাই রবিবার বেলা ১১টার সময় লোহালিয়া খেয়াঘাট সংলগ্ন তার বাসভবনের সামনে স্বাস্থ্যবিধি মেনে দুইশতাধিক দুঃস্থ, অসহায় ও খেটে খাওয়া পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি।

Advertisement

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জালাল মৃধা, মোঃ জালাল মৃধা, যুবলীগ নেতা মোঃ অসীম মৃধা সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতা-কর্মী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৬কেজি চাল, ২কেজি আলু, ১কেজি পিয়াজ, ১কেজি ডাল এবং আধা কেজি সোয়াবিন তেল। এসময় আলহাজ্ব এ্যাড. মোঃ সুলতান আহমেদ মৃধা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে গরীব, অসহায় এবং দুঃস্থদের মাঝে পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে এ খাদ্য সহায়তা প্রদান করেছি।

এছাড়া দেশে করোনা মহামারি শুরু থেকে বিভিন্ন সুরক্ষা সামগ্রী সহ নগদ অর্থ এবং খাদ্য সহায়তা নিজ উদ্যোগে প্রদান করে আসছি। সমাজের বিত্তবানরা যদি অসহায়দের পাশে এগিয়ে আসে তাহলে কিছুটা হলেও গরীদের দুঃখ কষ্ট লাগব হবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here