পটিয়া থানার সেকেন্ড অফিসারকে প্রত্যাহার

0
705

জব্দ করা ইয়াবা থানার মালখানা থেকে সরিয়ে নেয়ার ঘটনায় চট্টগ্রামের পটিয়া থানার সেকেন্ড অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার হওয়া ঐ উপ-পরিদর্শকের নাম নাদিম মাহমুদ। শুক্রবার তাকে পটিয়া থানা থেকে প্রত্যাহার করা হয়।

Advertisement

পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন বলেন, প্রশাসনিক কারণে নাদিম মাহমুদকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। এর চেয়ে বেশি তথ্য আমার কাছে নেই।

নাম প্রকাশ না করার শর্তে এক পুলিশ কর্মকর্তা বলেন, গত ১৭ আগস্ট পটিয়া থানা পুলিশ ১৫ হাজার ইয়াবা জব্দ করে। কিন্তু সেকেন্ড অফিসার নাদিম মাহমুদ সেখান থেকে ৬শ’ ইয়াবা সরিয়ে ফেলেন। বিষয়টা জানাজানি হলে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে জেলা পুলিশ। তদন্তে ঘটনার সত্যতা পায় তদন্ত দল। এরপর শুক্রবার তাকে প্রত্যাহার করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here