পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:- চট্টগ্রামের পটিয়া উপজেলা কোলাগাঁও ইউনিয়নের আমির হোসেনের পুএ মো.ইমন প্রকাশ বাল্ল্যার প্রেমের টানে ১০ বছরের সংসারের ইতি টানলেন আনোয়ারা উপজেলা বরুমচড়া ইউনিয়নের নলদিয়া গ্রামের মৃত আমির হোসেনের মেয়ে তিন সন্তানের জননী রোকেয়া খাতুন। স্ত্রী ছাড়া এক মেয়ে নিয়ে অসহায় হয়ে পড়েন স্বামী নুর হোসেন। সাথে নিয়ে গেছেন দুই ছেলে। মেয়েকে রেখে যান।পটিয়া থানায় অভিযোগ করেও মিলছে না কোন আইনি সহায়তা।
অভিযোগ সূত্রে জানা যায় মুসলিম শরীয়ত মোতাবেক পারিবারিক বিবাহ বন্ধনে আবদ্ধ হন ১০ বছরের সংসারে ২ ছেলে ১ মেয়ে নিয়ে সুখের সংসার ছিল তাদের।স্বামীর অগোচরে ইমনের সাথে প্রায় সময় মোবাইলে কথা হতো স্ত্রী রোকেয়া খাতুনের মাঝে মধ্যে বাসায় আসতো ইমন গত চলতি বছরের ফেব্রুয়ারী মাসে
টাকা, স্বর্ণ, অলংকার ও মূল্যবান জিনিস পত্র নিয়ে ইমনের হাত ধরে ২ ছেলেকে নিয়ে মেয়েকে স্বামীর ঘরে রেখে উধাও হয়ে যায়।
অসহায় নুরুল হোসন সব কিছু ভূলে গিয়ে ৩ সন্তানের মূখের দিকে থাকিয়ে স্ত্রী রোকেয়া খাতুনকে আজও ফিরে পেতে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন। বিষয়টি নিয়ে ইমনের সাথে নুরুল হোসেন কথা বললেই উল্টো হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করে এমন কি নুরুল হোসেন এর বোনকে ভাগিয়ে নেওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন নুরুল হোসেন। সে এ ব্যাপারে পুলিশ প্রশাসনসহ সমাজের মান্যগন্য ব্যাক্তিবর্গ সহযোগিতা কামনা করে তার স্ত্রী, ছেলের কোন সু হৃদয়বান ব্যাক্তি সন্ধান পেলে ০১৮৩৩৯১১৭৭৩ এ মোবাইল নং যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন।

