পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জ বাসীর আবেদন নৌকা মার্কায় মনোনয়ন

0
1658

দেবীগঞ্জ প্রতিনিধি- কাউয়ুম ঃ বিগত ৪৫ বৎসর পর দেবীগঞ্জ সন্মিলিত নাগরীক কমিটির ব্যানারে গত কাল ২৪ জানূয়ারী ২০১৮ ইং দল-মত ভেদাভেদ ভুলে দেবীগঞ্জ উপজেলার ১০ টি ইউনিয়নে প্রায় ৬৭৫০ ভোটারের উপস্থিতি সোনাহার-৯০০, শালডাঙ্গা-৪০০, দেবীগঞ্জ-৭৫০, চিলাহাটি-৭০০, চেংঠি-৪০০, দন্ডপাল-৮০০, পামুলি-৭০০, সুন্দর দিঘী-৪০০, দেবীডুবা-৮০০, টেপ্রীগঞ্জ-৯০০ মোট ৬৭৫০ জন ভোটার দেবীগঞ্জ ইষ্টুডিয়াম মাঠে জমায়েত হয়ে এক যোগে মিছিল ও শ্লোগান সহকারে বাজার হয়ে পৌরসভার সকল সড়ক শ্লোগানে মুখোরিত করে তোলে। অত্যান্ত শান্তিপুর্ণ পরিবেশে সড়ক প্রদক্ষিন ও আলোচনা সভা অনুষ্ঠিত/সম্পন্ন হয়। এ সময় মিছিলের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সার্বক্ষরিকভাবে সতর্ক অবস্থায় ছিলেন।

Advertisement

 

সকলের এক দাবি- বিগত ৪৫ বছর হইতে দেবীগঞ্জ উপজেলাধীন কোন যোগ্য প্রার্থী দলের কেন্দ্রীয় কমান্ডোরের সান্নিধ্যে পঞ্চগড়-২ আসনের নমিনেশনের আবেদন করেও কেন্দ্র হইতে কোন নমিনেশন পায়নি। ইতিপূর্বে জাতীয় ১০ টি নির্বাচন হয়ে গেছে। প্রত্যেক বারই আওয়ামীলীগ, বি.এন.পি ও জাতীয় পার্টি পালাক্রমে বোদা ও পঞ্চগড় সদর এর প্রার্থী দিয়ে সংসদ হয়েছেন। যাহার ফলে দেবীগঞ্জ বাসী শিক্ষা, স্বাস্থ্য, কৃষি চাকুরী, কর্মসংস্থান সৃষ্টি সহ দেবীগঞ্জ উন্নয়নের ক্ষেত্রে বিমাতা সুলভ আচরন পেয়ে আসছে। সংসদ মহোদয়ের কাছে জনসাধারনের প্রয়োজনে ৩০ মাইল দুরুত্ব বোদা ও ৬০ মাইল দুরুত্ব পঞ্চগড় যেয়ে স্বাক্ষাত করা ছাড়া কোন উপায় ছিল না। অনকে সময় স্বাক্ষাত না পেয়ে ফিরে আসতে হয়। বোদা উপজেলায় যে হারে চাকুরীর সুযোগ পেয়েছে তেমনিভাবে দেবীগঞ্জের চেয়ে ৪ গুন বেশি উন্নয়নের দৃষ্যমান দেখা যায়। সংসদ মহোদয় কখন কোথায় থাকেন ২-১জন ব্যাক্তি ছাড়া সাধারন জনগণ অবেহিত নয় হেতু দেবীগঞ্জ বাসীর আক্ষেপ করা ছাড়া আর বলার কিছুই থাকে না। দেবীগঞ্জ উপজেলায় আওয়ামীলীগ সমর্থিত ৭-৮ জন রাজনৈতিক প্রজ্ঞা সহ নেতৃত্ব দেওয়ার মতো যোগ্য প্রার্থি রয়েছে। দেবীগঞ্জ বাসীর সার্থে, সরকারের উন্নয়ন কর্মসুচীর বাস্তবায়নের সার্থে, ডিজিটাল বাংলাদেশ গড়ার সার্থে, বঙ্গবন্ধুর গৃহীত কর্মসুচী সাস্তবায়নের সার্থে, বর্তমান সরকারের সুফল ও সফলতার সু-নাম অক্ষুন্ন রাখার সার্থে দেবীগঞ্জ বাসী দেবীগঞ্জের একজন যোগ্য প্রার্থিকে নৌকা মার্কায় প্রতিকে নমিনেশন দিয়ে আসন্ন ১১তম জাতীয় সংসদ নির্বাচনে নাগরিক কমিটির পক্ষ হইতে জোর আবেদন যানাইতেছি। টিভি চ্যানেল ও মিডিয়া চ্যানেল দেবীগঞ্জের জনপ্রীয় নেতা ও কর্মীদের সাথে স্বাক্ষাতকারে নেতৃবৃন্দও দেবীগঞ্জের একজন আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতিকের প্রার্থি চাই বলে মত প্রকাশ করেন। সাধারন ভোটারগণ ১ম স্তরে ব্রিগেডিয়ার জেনারেল ডা: মোঃ শাহ্জাহান সাহেব কে দেবীগঞ্জের সন্তান হিসাবে পছন্দ করেন। মাননীয় প্রধান মন্ত্রী ও সরকার প্রধান শেখ হাসিনার কাছে সন্মানিত দেবীগঞ্জ নাগরিক কমিটির জোর দাবি ১১তম জাতীয় সংসদ নির্বাচনে দেবীগঞ্জের একজন যোগ্য প্রার্থিকে নৌকা প্রতিক বরাদ্ধ দিয়ে নির্বাচন করার সুযোগ দিবেন। নাগরিক কমিটি হইতে প্রতিশ্রুতি আপনার মননিত প্রার্থিকে সন্মান জনক ভোট দিয়ে নির্বাচিত করবই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here