পঞ্চগড়ে ইউএনওর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রকৌশলী নিহত, আহত ৩

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76257

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76257, 'post_views_count', '0')

0

মুহম্মদ তরিকল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আবু সাঈদ নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন। এ ঘটনায় তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বিসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। আহত অন্য দু’জন হলেন, উপজেলার সমাজসেবা কর্মকর্তা শাহ্ মোঃ আল আমিন ও সহকারী প্রোগ্রামার নবিউল করিম সরকার।

Advertisement

শনিবার (২ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার সময় পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের স্কয়ার এগ্রো ডেভেলপমেন্ট এন্ড প্রসেসিং লিমিটেড কোম্পানির সামনে চাওয়াই সেতু সংলগ্ন চেকরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু সাইদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার প্রকৌশলী ছিলেন।

জানা যায়, প্রকৌশলী আবু সাঈদ তেঁতুলিয়া বেড়াতে এসে রাতে তেঁতুলিয়ার সরকারি গাড়িতে ইউএনও ফজলে রাব্বির সঙ্গে পঞ্চগড়ে যাচ্ছিলেন। যাওয়ার পথে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের মুক্তাঞ্চল এলাকার চাওয়াই সেতুর আগে চেকরমারী বাকে স্কয়ার এগ্রো ডেভেলপমেন্ট এন্ড প্রসেসিং লিমিটেড কোম্পানির সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারায়। এতে গাছের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান প্রকৌশলী আবু সাঈদ।

স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল হতে আহতদের ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এদের মধ্যে আল আমিনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে রেফার্ড করা হয়। গাড়িটি অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনা হয়েছে বলে ধারণা করছে হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক জহুরুল ইসলাম ও পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট আহত কর্মকর্তাদের দেখতে হাসপাতালে ছুটে যান ও ঘটনাস্থল পরিদর্শন করেন।

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, রাতে তেঁতলিয়া থেকে ইউএনও মহোদয়সহ আহতরা পঞ্চগড়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি। তবে ইউএনও মহোদয় সুস্থ হলে বিস্তারিত জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here