পঞ্চগড়ের তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত

0
618

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বিভিন্ন বিদ্যালয়ের ২০২২ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট দেয়া হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্যে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীদের মাঝে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু। এ সময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ইউনুস আলী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফজুর রহমান, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষ মোঃ ইমদাদুল হক প্রমূখ।

Advertisement

এছাড়াও বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়নরত কৃতি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, শিক্ষার্থীদের কৃতিত্বের মূল্যায়ন করলে তারা বেশি বেশি উৎসাহ পায় এবং আরও উদ্যমী হয়ে ওঠে।

শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতাকে আরও বেগবান করতে আজকের এই আয়োজন। তিনি বলেন, আজকের শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here