পক্ষাঘাতে অচল জীবন আগুনে পুড়ে অঙ্গার

0
665

চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকার একটি বস্তিতে লাগা আগুনে পুড়ে পক্ষাঘাতগ্রস্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম মো. নওশার (৮০)। আগুন নিয়ন্ত্রণে আসার পর ওই বৃদ্ধের কঙ্কাল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

Advertisement

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে ইপিজেড থানার ফ্রিপোর্ট এলাকায় রেলবিট বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক আজিজুল ইসলাম জানিয়েছেন, ভোর ৪টার দিকে রেলবিট বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর সেখান থেকে একজনের কঙ্কাল উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা।

তিনি আরো জানান, আগুনে বস্তির ৫০টি কাঁচা ঘর পুড়ে গেছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here