পঁচা ডিম ও ক্রিম দিয়ে তৈরি হচ্ছে কেক

0
2193

পঁচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিয়ে বানানো হচ্ছে বাটার বন। কালো রঙের পোড়া তেল দিয়ে ভাজা অসাস্থ্যকর পরিবেশে বানানো হচ্ছিল হরেক রকম কেক।এই সব তৈরি করছে হাটহাজারী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আব্বসের পুল এলাকায় নিউ বিবাড়িয়া বেকারিতে

Advertisement

মঙ্গলবার(২ জুলাই) দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেকারিটিতে অভিযান পরিচালনা করে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিন বেকারিটি বন্ধ করে দেন।

রুহুল আমিন জানান , বেকারিটিতে গিয়ে আমি হতবাক হয়ে গেছি। পঁচা ডিম যা তিন দিন আগে ভেঙ্গে রাখা হয়েছে, এক সপ্তাহ আগের দুর্গন্ধময় খামি দিয়ে বানানো হচ্ছে কেক। পঁচা দুর্গন্ধযুক্ত ক্রিম দিয়ে বানানো হচ্ছে বাটার বন। কালো রঙের পোড়া তেল দিয়ে ভাজা হচ্ছে খাজা। এছাড়াও এই কারখানায় উৎপাদিত খাবার মানব স্বাস্থ্যের জন্য মারাত্বক ঝুকিপূর্ণ হওয়ায় বেকারিটি বন্ধ করে দিয়েছি। অভিযানের খবর পেয়ে মালিক সটকে পড়ায় জরিমানা করা হয়নি। তবে মালিককে খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here