নড়াইলে যুবলীগ সভাপতির বাড়িতে হামলা

0
699

নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাফিজুর রহমান বিপ্লবের বাড়িতে প্রতিপক্ষের লোকজন হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। তালা ভেঙ্গে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও তার লোকজন ঘরে প্রবেশ করে ৫৩ হাজার টাকা, দু’টি সোনার আংটি, একটি চেইন, কানের দুল ও মোটরসাইকেলে কাগজপত্র নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

Advertisement

 

হাফিজুর রহমান বিপ্লবের স্ত্রী মিতু বেগম বলেন, পূর্ব শত্রুতার জের ধরে কলাবাড়িয়া গ্রামের গিয়াস তালুকদার ও লোকজন গত রোববার (১১ ফেব্রুয়ারি) আমার স্বামীকে বাড়িতে অর্তকিত ভাবে কুপিয়ে গুরুতর জখম করে। আশংকাজনক অবস্থায় তাকে (বিপ্লব) গোপালগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার একদিন পর মঙ্গলবার রাতে বাড়িতে প্রবেশ করে গিয়াস তালুকদার ও তার লোকজন পিস্তল ঠেকিয়ে আমাদের ঘরে লুটপাট চালায়। এ সময় তারা ঘরের আসবাবপত্র ভেঙ্গে টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
মিতু বেগম আরো বলেন, লুটপাটের সময় বাঁধা দিতে গেলে গিয়াস তালুকদার ও লোকজন আমার আড়াই মাসের শিশু সন্তানের ওপর পিস্তল ঠেকিয়ে হত্যা করতে যায়। আত্মচিৎকার দিলে তারা লুটপাট করে পালিয়ে যায়। এ ব্যাপারে গিয়াস তালুকদারের সাথে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। তার ভাই কামাল তালুকদার বলেন, এসব অভিযোগ বনোয়াট। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এসব অভিযোগ করা হয়েছে। এদিকে, এ ঘটনায় বুধবার সকালে নড়াগাতি থানার সেকেন্ড অফিসার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

অপরাধ বিচিত্রা।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here