নড়াইল প্রতিনিধিঃ নড়াইলে পৃথক দুই পুলিশ অভিযান ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্র জানায়, বুধবার (২০ ডিসেম্বর) নড়াইল নড়াইল সদর পৌরসভার ৩নং ওয়ার্ড মহিষখোলার মোঃ তবিবুর রহমান (৮৩), পিতা-মৃত: আব্দুস সামাদ এর বাড়ীর রাস্তা থেকে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এজজনকে গ্রেফতার করে নড়াইল সদর থানা পুলিশ।
এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য আইনে একটি দায়ের হয়েছে যার নাম্বার- ২৩। ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) সারণির ১০ (ক)/৪১।
অপরদিকে নড়াইলে ডিবি পুলিশের। অভিযান গাঁজাসহ মাদক কারবারি মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪) নামের ০১ মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ।
পুলিশ জানায় গ্রেফতারকৃত মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪) কালিয়া থানার জামরিলডাঙ্গা গ্রামের মোঃ আশরাফ খন্দকারের ছেলে। বুধবার (২০ ডিসেম্বর) রাত ১০. ৩০ টার দিকে নড়াইল সদর থানাধীন বিধানের মোড় বাবুল রায়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই (নিঃ) মোঃ আনিসুজ্জামান ও এএসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ আবুল হাসান খন্দকার সোহেল(২৪) কে গ্রেফতার করা হয়েছে।
এ সময় আটক আসামী মোঃ আবুল হাসান খন্দকার সোহেল (২৪) এর নিকট হতে ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

