নড়াইলে ডিবি পুলিশের অভিযান ফেন্সিডিল নগদ টাকাসহ বাস ড্রাইভার গ্রেফতার

0
225

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল ।। নড়াইলে অভিযানে ফেন্সিডিল ও নগদ টাকা সহ মন্নু সিকদার নামে এক ড্রাইভার গ্রেফতার ডিবি পুলিশ।

Advertisement

মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মন্নু সিকদার (৩৬) নামের

রবিবার (২৪ ডিসেম্বর) এই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মন্নু শিকদার (৩৬) নড়াইল সদর থানার সীমাখালি গ্রামের মৃত দাউদ শিকদারের ছেলে।
আসামি মন্নু শিকদার পেশায় একজন বাস ড্রাইভার। তার এই পেশার পাশাপাশি সে যশোর থেকে খুব সহজে ফেনসিডিল পরিবহন করে নিয়ে এসে নিজ বাড়িতে সুকৌশলে নিজ হেফাজতে রাখে। সে কখনো সরাসরি ফেন্সিডিল বিক্রি করেনা। সে সরাসরি মাদকসেবীদের নিকট থেকে বিকাশ অথবা নগদে টাকা গ্রহণ করে তাদের সরবরাহ করে।

সে আরো জানায়, “সে তার বাড়িসহ বাড়ির আশপাশের জমিতে ফেন্সিডিল লুকিয়ে রাখে এবং মাদকসেবীরা বিকাশে টাকা পেমেন্ট করার পর মোবাইলে জানিয়ে দেয় ফেন্সিডিল কোথায় আছে।

সেখান থেকে তারা সংগ্রহ করে নেয়। তার ব্যবহৃত বিকাশ একাউন্টের স্টেটমেন্ট পর্যালোচনায় দেখা যায়, আসামি মুন্নু শিকদার গত তিন মাসে বিকাশ একাউন্টে প্রায় ৩৯ লক্ষ টাকা লেনদেন করেছে।


,গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (২৪ ডিসেম্বর) রাতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ ছাব্বিরুল আল নেতৃত্বে এসআই অপু মিত্র, এএসআই (নিঃ) সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মন্নু শিকদার (৩৬) কে আউরিয়া ইউনিয়নের সীমাখালির নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ সময় ধৃত আসামী মোঃ মন্নু শিকদার (৩৬) এর নিকট হতে ছয় বোতল ফেন্সিডিল ও তার ঘর তল্লাশি করে ফেন্সিডিল বিক্রয়লব্ধ অর্থ ১,০৪,১০০/-(এক লক্ষ চার হাজার একশত) টাকা জব্দ করা হয়।

নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। ধৃত আসামি মোঃ মুন্নু শিকদার এর নামে নড়াইল ও যশোর জেলায় ৩টি মাদক মামলা রয়েছে।

নড়াইল জেলা পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here