নৌকার চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়ে লাঙল৬৫ কেন্দ্রের বেসরকারি ফল

0
695

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনের ভোটগ্রহণ শেষে বিভিন্ন কেন্দ্রের ফল ঘোষণা শুরু হয়েছে।  ৬৫ কেন্দ্রে বেসরকারি ফলাফলে লাঙল নিকটতম নৌকার চেয়ে দ্বিগুণ ভোটে এগিয়েয়ে আছে। বেসরকারি ফল অনুযায়ী, মেয়র পদে এগিয়ে রয়েছেন লাঙল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তার প্রাপ্ত ভোট ৫১৮১৩। তার নিকটতম

Advertisement

প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান মেয়র শরফ উদ্দিন ঝন্টু পেয়েছেন ৫২০৫১৮ ভোট। ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা পেয়েছেন ৯৭৫০ ভোট। এর আগে রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোটগ্রহণ করা একমাত্র কেন্দ্রের ফল পাওয়া যায়। ভোটগ্রহণের এক ঘণ্টার মধ্যেই রংপুর সরকারি বেগম রোকেয়া কলেজের এই কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আশরাফুল ইসলাম। ২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। তবে এবারই প্রথম এই সিটি করপোরেশনে নির্বাচন হচ্ছে দলীয় প্রতীকে। এবারের নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৯৬ হাজার ৩৫৬ জন এবং নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here