নোয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন বাফুফের সহ-সভাপতি  আতাউর রহমান ভূঁইয়া মানিক

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 76088

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (76088, 'post_views_count', '0')

0

নোয়াখালী  প্রতিনিধি: নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের সহ-সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের কে নিয়ে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের  নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। 

Advertisement

এসময় সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র আবু জাফর টিপু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির সদস্য আনিছুর রহমান,  সেনবাগ উপজেলা আওয়ামী লীগর সাবেক সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মিলন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইদুজ্জামান স্বপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুজ্জামান বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।

স্বতন্ত্র প্রার্থী  আতাউর রহমান ভূঁইয়া মানিক  জানান, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীসহ সাধারণ মানুষ তার পক্ষে ব্যাপক সাড়া দিয়েছে। জয়ের ব্যাপারে তিনি  শতভাগ আশাবাদী। এছাড়া নিজের জনপ্রিয়তা শুন্য ও নেতাকর্মীরা পাশে না থাকায় হতাশ হয়ে বর্তমান এমপি মোরশেদ আলম এলাকায় আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করছে বলে  অভিযোগ করেন তিনি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here