নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জনের মনোনয়ন পত্র দাখিল

0

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
SELECT meta_id FROM wp_postmeta WHERE meta_key = 'post_views_count' AND post_id = 54847

WordPress database error: [Table './abichitra_db/wp_postmeta' is marked as crashed and should be repaired]
INSERT INTO `wp_postmeta` (`post_id`, `meta_key`, `meta_value`) VALUES (54847, 'post_views_count', '0')

0

ইয়াকুব নবী ইমন: নোয়াখালর বেগমগঞ্জ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয় জন মনোনয়ন পত্র দাখিল করেছেন। রোববার বিকেলে চার টা পর্যন্ত জেলা নির্বাচন কার্যালয় ও বেগমগঞ্জ উপজেলা নির্বাচন কার্যালয়ে আওয়ামীলীগ ও বিএনপি থেকে মনোনয়ন প্রাপ্তসহ স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেন।

Advertisement

বেগমগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার বিমলেন্দু কিশোর পাল জানান, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আওয়ামীলীগ প্রার্থী প্রয়াত উপজেলা পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক বাদশার সহধর্মিনী শাহনাজ বেগম, বিএনপি প্রার্থী মঞ্জুরুল আজিম সুমন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমিনুল হক মুন্না , স্বতন্ত প্রার্থী কবির হোসেন,মফিজুর রহমান ও জোবায়ের হোসেন।

তিনি আরো জানান, মনোনয়ন বাচাইয়ের তারিখ ১৭ নভেম্বর। প্রত্যাহারের শেষ তারিখ ২৩ ও ২৪ নভেম্বর। আগামী ১০ ডিসেম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদেও উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টোম্বর বেগমগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ওমর ফারুক বাদশা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুতে আসনটি শূন্য হয়। ১৬ টি ইউনিয়ন ও একটি টি পৌরসভা নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার সংখ্যা চার লাখ ১৬ হাজার দুই শত ৩৪ জন। এর মধ্যে পুরুষ দুই লাখ ১৫ হাজার ৯ শত ৯৮ জন এবং নারী ভোটার দুই লাখ ২ শত ৩৬ জন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here