নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে ববর্বোরচিত নিপীড়ণের প্রতিবাদে রংপুরে বিক্ষোভ-সমাবেশ।

0
502

নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে বর্বোরচিত নির্যাতন, সিলেট-নারায়ণগঞ্জ-খাগড়াছড়িসহ দেশব্যাপী নারী ধর্ষণ, হত্যা ও নিপীড়ণের প্রতিবাদে আজ সকাল ১০ টায় রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন-সমাবেশ অনুষ্ঠিত হয়।
ধর্ষণ ও নিপীড়ণ বিরোধী ছাত্র-জনতার উদ্যোগে সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রনেতা হানিফ খান সজীব।

Advertisement

বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ পলাশ কান্তি নাগ, রাজনৈতিক সংগঠক সালাউদ্দিন বাবু, অ্যাডভোকেট রায়হান কবীর, ছাত্রনেতা এ কে কাজল অন্ত, আসাদুল্লাহ আল গালিব, ইমরান, নয়ন, আরাফাত, আল-আমিন প্রমুখ।
নেতৃবৃন্দ, নোয়াখালীর বেগমগঞ্জসহ সারাদেশে সংঘটিত নারী ধর্ষণ-নিপীড়ণ ও খুনের বিচার দাবি করেন।


পরে প্রেসক্লাব চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়।
এছাড়াও একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here