ইয়াকুব নবী ইমন: নোয়াখালীর সদর উপজেলায় আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মোল্লাকে গুলি করে ও কুপিয়ে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয় নিহেতর ভাতিজা রমিজ সহ আরো ২ জন। পুলিশ সোহাগ ও মিলন নামের দ্ইু খুনিকে আটক করেছে। শুক্রবার রাতে চৌকিদার হাটের পশ্চিমে তালতলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ও নিহতের ভাই আমিনুল হক জানান, গত কয়েক দিন আগে নিহতের ছেলে সজিবের সাথে ক্ষমতাসীন দলের স্থানীয় কয়েকজন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মির সাথে বাকবিতন্ডা হয়।
এর জের ধরে অস্ত্রধারী রিয়াদ, নাফিস, ইউসুফসহ ১৫-২০জনের একদল সন্ত্রাসী সজিবকে খুঁজতে থাকে। সজিবকে না পেয়ে সন্ত্রাসী হারুনকে গুলি করে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ সময় হারুনের ভাতিজা রমিজ উদ্দিনকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আকরামুল হাসান হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নোয়াখালী, বিএনপি, নেতা, গুলি, হত্যা,

