নোয়াখালীতে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

0
741

ইয়াকুব নবী ইমন:
নোয়াখালীর জেলা গোয়েন্দা পুুলিশ(ডিবি) বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।  জেলা গোয়েন্দা পুলিশের ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধায় বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট থেকে মাদক ব্যবসায়ী মোঃ ইমরান হোসেন রকিকে (২১) গ্রেফতার করা হয।

Advertisement

গ্রেফতারকৃত রকি রসুলপুর গ্রামের আবু বকর ছিদ্দিকের পুত্র। একই সময় পাশ^বর্তি সেনবাগ উপজেলার ইয়ারপুর গ্রামের মো: হানিফের পুত্র আবদুল ওহাব মিন্টু(২৮) ও সাহাব উদ্দিনের পুত্র মো: মানিককে(২৫) গ্রেফতার করা হয়। এ তাদের কাছ থেকে ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, গ্রেফতারকৃতরা রকি, মিন্টু ও মানিক এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন থেকে এলাকায় মদ, গাঁজা, ফেনসিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করে করে আসছে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here