নোয়াখালীতে গুলিবিদ্ধ হয়েছে বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন

0
779

নোয়াখালী প্রতিনিধি: বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকন গুলিবিদ্ধ হয়েছেন। নোয়াখালীর সোনাইমুড়িতে নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে ওসির গুলিতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

 

শনিবার বিকাল ৫টার দিকে সোনাইমুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এসময় তার সঙ্গে থাকা বিএনপি ও ছাত্রদলের একাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

সোনাইমুড়ি থানার ওসি আবদুল মজিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বাধ্য হয়ে আমরা গুলি চালাতে বাধ্য হয়েছি।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here