নোয়াখালীতে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা গ্রেফতার

0
633

ইয়াকুব নবী ইমন: নোয়াখালীর সেনবাগে কন্যাকে ধর্ষণের অভিযোগে পিতা শহীদ উল্যাহকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার ছিলোনিয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শহীদ উল্যাহ অর্জুনতলা ইউনিয়নের নাজিরনগর গ্রামের আশ্রাফ আলীর পুত্র। ধর্ষিত মেয়েটি ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Advertisement

নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার সৈকত শাহীন বিষয়টি নিশ্চিত করে জানান, পিতা কর্তৃক ধর্ষিত মেয়েটি রাত ১০ টার দিকে থানায় এসে নিজের পিতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আমরা অভিযুক্তকে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। এদিকে ধর্ষণের শিকার ওই ছাত্রী জানান, পিতা নামের কলংক শহীদ উল্যাহ। সে খাবারের সাথে ঘুমের ঔষধ খাইয়ে আমার সাথে নির্লজ্জ কাজ করেছে। প্রায় রাতেই তার লালসার শিকার হয়ে বাঁধা দিলে হত্যার হুমকি দিতো। অপরদিকে পিতার দ্বারা এমন ন্যাক্কার জনক ঘটনায় হতভাক এলাকাবাসী ও পাড়াপ্রতিবেশি। এলাকাবাসী পিতা নামের কলঙ্ক শহীদ উল্যার দৃষ্টান্তমুলক শাস্থির দাবী জানিয়েছেন ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here