নৈশপ্রহরীর লাশ উদ্ধার

0
730

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় অগ্রণী ব্যাংকের তালা ভেঙে ভেতর থেকে শফিউদ্দিন (৫৬) নামে এক নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে ওই ব্যাংকের ভেতর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শফিউদ্দিন শেরপুর সদর উপজেলার বাজিতখিলা গ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, দিন পেরিয়ে সন্ধ্যা হয়ে গেলেও নৈশপ্রহরীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

Advertisement

পরে আশপাশের লোকজনের সন্দেহ হলে ব্যাংকের বাইরে থেকে শফিউদ্দিনকে ডাকাডাকি করা হয়। এর পর ব্যাংকটি তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে তালা ভেঙে ব্যাংকের ভেতরের একটি কক্ষে তার মরদেহ পাওয়া যায়। এসআই আরও জানান, কখন, কী কারণে তার মৃত্যু হয়েছে তা বোঝা যাচ্ছে না। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুও কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানান এসআই।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here