নৈশপ্রহরীকে হত্যা এবং অপরজনকে আহত

0
475

দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় এক নৈশপ্রহরীকে হত্যা এবং অপরজনকে আহত করার জড়িত সন্দেহে পুড়িয়ে এক যুবককে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। আজ বৃহস্পতিবার ভোরে পৌরসভার শালবাগান ও হাটখোলা মোড়ে এ ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ শাকিলা পারভীন দুইজন নিহত হওয়ার বিষয় নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে বীরগঞ্জ পৌরসভার শালবাগান মোড় নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন সুরুজ আলী।

Advertisement

এসময় দুর্বৃত্তরা তাকে গলাকেটে হত্যা করে। এর পরপরই বীরগঞ্জ হাটখোলা মোড়ে পালনকালে নৈশপ্রহরী শহীদকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এলাকাবাসী ও পুলিশ জানায়, এ ঘটনার পর স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে উঠেন। ভোর ৫টা থেকে তারা দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক অবরোধ করে রাখেন। বিক্ষুব্ধ জনতা জেলখানা মোড় এলাকায় রবিউল ইসলামের বাড়িতে রক্তমাখা কাপড় দেখতে পেয়ে তাকে খুঁজতে থাকেন। সকাল ৮টায় রবিউলকে কাহারোল উপজেলার ১৩ মাইল গড়েয়া নামক স্থানে খুঁজে পাওয়া যায়। বিক্ষুব্ধ জনতা তাকে ধরে নিয়ে বীরগঞ্জ শালবাগান মোড়ে এনে পেটাতে থাকে। এক পর্যায়ের আগুনে পুড়িয়ে হত্যা করে। পুলিশ জানায়, বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার আবুল কাশেমের ছেলে নৈশপ্রহরী সুরুজ আলী (৪০) ও বীরগঞ্জ হাটখোলা এলাকার মধুমিয়ার ছেলে শহীদকে (৩৮) গলাকেটে হত্যা এবং ছুরিকাঘাতে আহত করে দুর্বৃত্তরা। অপর দিকে এ ঘটনায় জড়িত সন্দেহে বীরগঞ্জ পৌরসভার জেলখানা মোড় এলাকার তারা মিয়ার ছেলে রবিউল ইসলামকে (৩২) পুড়িয়ে হত্যা করা হয়।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here