নৈতিক পরাজয় ঢাকতে আওয়ামী লীগ বিজয় উৎসব

0
557

নৈতিক পরাজয় ঢাকতে ও জনগণের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

 

শনিবার বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল আরো বলেন, একাদশ নির্বাচনে গণতন্ত্রের পরাজয় হয়েছে এবং সবচেয়ে বড় পরাজয় হয়েছে আওয়ামী লীগের। এ সময় জাতীয় ঐক্যফ্রন্ট বা ২০ দল নিয়ে আমাদের কোনো টানাপোড়েন নেই বলেও জানান বিএনপি মহাসচিব। এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, শাহজাহান ওমর, রুহুল আলম চৌধুরী, এজেডএম জাহিদ হোসেন, আহমেদ আজম খান প্রমুখ।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here