Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-meta-query.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/default-filters.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/script-loader.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/rest-api/endpoints/class-wp-rest-global-styles-controller.php on line 1
Warning: Uninitialized string offset 0 in /var/www/html/wp-includes/class-wp-script-modules.php on line 1
Warning: Cannot modify header information - headers already sent by (output started at /var/www/html/wp-includes/class-wp-meta-query.php:1) in /var/www/html/wp-content/plugins/wp-super-cache/wp-cache-phase2.php on line 1563
নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত - Aparadh Bichitra
নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার রামপুর বাজার সংলগ্ন চন্দনকান্দি নামক স্থানে শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে একটি সিএনজিকে লড়ি চাপা দিলে ঘটনাস্থলে মা ও ছেলে মারা যায়।
নিহতরা হলো- পূর্বধলা উপজেলার ভবের বাজার এলাকার নজরুল ইসলামের স্ত্রী মদিনা আক্তার (৪০) ও ছেলে শুভ (১০)।
নিহতের স্বজনরা জানায়, মদিনা ও শুভ সিএনজি করে কেন্দুয়া যাচ্ছিল।
শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার রামপুর বাজার সংলগ্ন চন্দনকান্দি নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে একটি লড়ি এসে সিএনজিকে চাপা দিয়ে চলে যায়।
Advertisement
এ সময় গুরুতর আহত হয় মদিনা ও শুভ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পর কর্তৃব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।