দলের নেতারা বিভ্রান্তি ছড়াতে চাইছেন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে:কামরুল

0
575

দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে দলের নেতারা বিভ্রান্তি ছড়াতে চাইছেন বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, খালেদা জিয়া একজন রাজনৈতিক নেত্রী হিসেবে, দুই বারের প্রধানমন্ত্রী ছিলেন, সরকার তার স্বাস্থ্যের বিষয়ে কারাবিধি অনুযায়ী সব ব্যবস্থা করছে। যার ফলশ্রুতিতে তাকে আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।

Advertisement

শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। কামরুল ইসলাম বলেন, খালেদা জিয়া তো এমনিতেই আথ্রাইটিসের রোগী, তার কোমর ভাঙা, উনার (খালেদা জিয়া) হাঁটতে কষ্ট হয়। তার জন্য যতটুকু চিকিৎসা দরকার, সেটা করা হচ্ছে। বিএসএমএমইউতে চিকিৎসা নিয়ে অহেতুক জনমনে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। আওয়ামী লীগ বিএনপি ভাঙার চেষ্টা করছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা প্রত্যাখ্যান করে খাদ্যমন্ত্রী বলেন, আরে বিএনপি ভাঙবে কি একাট্টা থাকবে, সেটা আপনাদের বিষয়। আপনাদের শুভবুদ্ধিসম্পন্ন নেতারা একজন ফেরারী আসামির নেতৃত্ব মানতে চায় না, তাকে ঘৃণাভরে দেখেন। এই ঘৃণা করার কারণে যদি বিএনপি ভাঙে, ভাঙতে পারে। আমাদের কিছু করার নাই। বিএনপি পরাজয় জেনেই আগামী নির্বাচনে আসতে চাচ্ছে না বলে দাবি করে তিনি বলেন, খালেদা জিয়াকে মুক্তি না দিলে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, এটা জনগণকে বিভ্রান্ত করার জন্য আপনারা বলছেন। নির্বাচনে জয়লাভ করতে পারবেন না, এটা আপনারা জানেন। কাজেই নির্বাচন থেকে কিভাবে দূরে থাকা যায়, এর জন্য দুরভিসন্ধিতে ব্যস্ত হয়ে আছেন।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here