নেতাকর্মীদের ভালোবাসায় মুখরিত মঞ্জুরুল আলম রাজীব

0
627

কামরুল হাসান: আসন্ন সাভার উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাভারের ভাকুর্তা ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছে ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাকুর্তার বিভিন্ন গ্রামে বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মকান্ডের লিফলেট বিতরণ করে তারা এ গণসংযোগ করেন।

Advertisement

গণসংযোগ থেকে এসময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জানায় সাভার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মঞ্জুরুল আলম রাজীবকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হলে এ উপজেলায় ব্যাপক উন্নয়ন হবে। তাই সাভারের সর্বস্তরের মানুষের দাবি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে মঞ্জুরুল আলম রাজীবকে মনোনয়ন দেওয়া হোক। গণসংযোগে এসময় উপস্থিত ছিলেন ভাকুর্তা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল্লাহ ব্যাপারী,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক সায়েম মোল্ল্য, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন,ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান,সাভার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাছির আহমেদ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ কবির, সাভার উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি শামীমা বাসার,সম্পাদক রেশমা রহমান,ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক টিপু সুলতান,প্রচার সম্পাদক জাভেদ হোসেন,ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন, তেঁতুলঝোড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল কাইয়ুম,ভাকুর্তা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাছির উদ্দিন,আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কিরণসহ আরো অনেকে।

Advertisement

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here